শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট আমিন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:৫২ পিএম
ময়নামতি সার্ভে ইনস্টিটিউট আমিন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এর উদ্যোগে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের আমিন/ সার্ভে প্রশিক্ষণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করছেন অতিথিবৃন্দরা (ডানে) ও বামে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ।

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এর উদ্যোগে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের আমিন/ সার্ভে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২৫ অক্টোবর’২৪, শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুদী (মোহসিনিয়া) ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আসাদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ হোসেন আখন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিষ্ণুদী (মোহসেনিয়া) ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: জসিম উদ্দিন, দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ।

Model Hospital

অনুষ্ঠান শেষে ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital