শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সাচার জামায়াতের কর্মী সম্মেলনে

এদেশের পরিবর্তনের জন্য ছাত্র সমাজ জীবন দিয়েছে : এ্যাড. বুলবুল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯:১১ পিএম
এদেশের পরিবর্তনের জন্য ছাত্র সমাজ জীবন দিয়েছে : এ্যাড. বুলবুল

কচুয়ার সাচার ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেয়ার নাম করে লাশ উপহার দিয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকার হত্যা,জুলুম ও নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র-জনতার গণঅভূত্থানে ক্ষমতায় ছেড়ে পালিয়েছেন তিনি । গত ১৬টি বছর জামায়াত নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন ও হত্যা করা হয়েছে তারপরও জামায়াতের নেতাকর্মীরা এদেশ থেকে পালিয়ে যায়নি। এদেশের পরিবর্তনের জন্য ছাত্র সমাজ জীবন দিয়েছে। দেশের মানুষকে শান্তি ও নিরাপদ রাখতে জামায়াতকে ক্ষমতায় আসা প্রয়োজন। তাই জামায়াত ইসলামী দল সোনার মানুষ তৈরি করার জন্য কাজ করছে।

তিনি শনিবার বিকালে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে সাচার ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীরা মিছিলে মিছিলে যোগদান করেন।

সাচার ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. অহিদুজ্জামান মীরের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি হযরত মাওলানা অধ্যক্ষ মনির হোসেন হেলালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া শাখার আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ, ঢাকা হাতিরঝিল পশ্চিম থানার আমীর মো. ইউসুফ আলী মোল্লা,কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,সহ-সাধারন সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল আখন্দ সহ আরো অনেকে।

Model Hospital

এসময় সাচার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিাবর সকালে কচুয়া আল ফাতেহা মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া পৌরসভার আমীর মাওলানা আমিনুল হক আজহারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চাঁদপুর জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী।

এসময় তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও বৈষম্যমূলক একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ গঠন এবং পরিচালিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

এদেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের পাশাপাশি আল্লাহ’র বিধান অনুযায়ী কাজ করা প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ।

বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী,উপজেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী সহ আরো অনেকে।

এসময় কচুয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital