বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আব্দুল লতিফের শাস্তি ও গ্রেফতারের দাবীতে

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় কচুয়ায় বিএনপি নেতার শাস্তির দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:২৮ পিএম
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় কচুয়ায় বিএনপি নেতার শাস্তির দাবীতে বিক্ষোভ

কচুয়ার বজুরীখোলা গ্রামে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে রাগদৈল বাজারে বিএনপি নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের একাংশ। ইনসেটে অভিযুক্ত বক্তা আব্দুল লতিফ।

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বজুরীখোলা গ্রামে গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মাও. আব্দুল লতিফ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর প্রতিবাদে রবিবার দুপুরে রাগদৈল বাজারে বিএনপি নামধারী আব্দুল লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. গাজী রশিদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি রাগদৈল বাজার থেকে বের হয়ে বজুরীখোলা গ্রামে প্রদক্ষিণ শেষে রাগদৈল মধ্য বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা আবুল সরকার, উপজেলা ছাত্রদলের সহ-সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাচার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন সবুজ, বিতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও সাচার কলেজ শাখা ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমুখ।

Model Hospital

উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে কচুয়ার সাবেক এক সংসদ সদস্যের পক্ষ তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল লতিফ। পরে ওই ভিডিওটি স্থানীয় নেতাকর্মী ও জনসাধারনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ নিয়ে আব্দুল লতিফের শাস্তির দাবীতে রবিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে উপজেলা যুবদল ও ছাত্রদল। যদিও ওই নেতা বিএনপি’র কেউ নয় বলে দাবী করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital