শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এক সাইকেলে ৫২ বছর পার টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীরের

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৬:০২ পিএম
এক সাইকেলে ৫২ বছর পার টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীরের

এক সাইকেলে ৪২ বছর পার করছেন টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীর হোসেন।

১৯৭২ সালের তৎকালীন সরকারের কাছ থেকে পাওয়া জাপানি মডেলের সাইকেলটি আজো ব্যবহার করছেন টিউবওয়েল মিস্ত্রী জাহাঙ্গীর হোসেন। বাবার মৃত্যুর পর এই সাইকেল দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের টিউবওয়েল মেরামত করতো। বাবার স্মৃতি টুকু ধরে রাখতে প্রতিনিয়ত তিনি আজো এই সাইকেলটি ব্যবহার করছেন।

সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টিউবওয়েল মেরামত করে যে টাকা উপার্জন হয় তাতে চলে তার সংসার। সংসারে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে তার। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আব্দুর রবের ছেলে জাহাঙ্গীর হোসেনের কথা।

জানা যায়, জাহাঙ্গীর আলমের বাবা ছিলেন দক্ষ টিউবওয়েল মিস্ত্রী। তখনকার সময়ে তৎকালীন সরকারি চাকরি করার সুবাদে সরকার তাকে জাপানি মডেলের একটি সাইকেল উপহার দেন। পরে কয়েক বছর ব্যবহারের পর তার মৃত্যুতে ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘ অনেক বছর ধরে এ সাইকেলটি ব্যবহার করছেন। সাইকেলের টায়ার, টিউব ও স্কু পরিবর্তন ছাড়া তেমন কিছু কাজ করতে হয়নি তার।

এখনো সাইকেলের রিং গুলো মরিচা পড়েনি। একমাত্র বাহন হিসেবে তিনি প্রতিনিয়িত এভাবে গ্রামান্তরে ছুটে চলেন জীবিকার তাগিদে। সংসারের উপার্জনক্রম একমাত্র ব্যক্তি হিসেবে এই বাহনটি নিয়ে ছুটে চলেন তিনি। বয়স ৬০ পেরিয়ে গেলেও এখনো সাইকেল চালিয়ে এলাকায় ঘুরে বেড়ান সে। একজন ভালো মিস্ত্রি হওয়ায় এলাকায় তার সুনাম রয়েছে। তার ব্যবহৃত সাইকেলটি বর্তমানে বয়স হয়েছে ৫২ বছর।

Model Hospital

টিউবওয়লে মিস্ত্রি জাহাঙ্গীর আলম জানান, বাবার মৃত্যুর পর আমি এই সাইকেলটি ব্যবহার করতেছি। সাইকেলটি আজো কোনো ধরনের নষ্ট বা অকোজা হয়নি। বাবার স্মৃতি ধরে আজো এখনো বেচেঁ আছি। এই সাইকেলটি দিয়ে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েল মেরামতের কাজ করি। এতে যে টাকা আয়, তাতেই চলে আমার সংসার।

স্থানীয় সেঙ্গুয়া গ্রামের অধিবাসী মো. আব্দুর রাজ্জাক বলেন, আমি ছোট বেলা থেকে দেখছি, জাহাঙ্গীর হোসেন এভাবে সাইকের চালিয়ে মানুষের বাড়ি গিয়ে টিউবওয়েল মেরামত করে আসছে। তিনি একজন সহজ-সরল ও সৎ মানুষ। বর্তমান যুগে এমন মানুষ কম দেখা যায়। এদিকে টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীর হোসেনকে সরকারি-বেসরকারি ভাবে স্থায়ী স্বচ্ছল করতে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তার পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital