শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম
চাঁদপুরে শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ
চাঁদপুর সদর  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৬ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা হল রুম উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় উপস্থিত থেকে এ কৃষি উপকরন বিতরন করেন।
৯৭০ জন কৃষককে ৯ প্রকার রবি ফসল ও ১৭০০ জনকে শীতকালীন হাইব্রিড শাকসবজি, সার ও নগদ অর্থ বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তারসহ প্রতিটি ইউনিটের কৃষি কর্মকর্তাগণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৪–২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচি আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।
প্রর্যায়ক্রমে আরো কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হবে। বৈষম্যহীন ভাবে কৃষি তালিকা করে কৃষি উপকরন বিতরন করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।