শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ১:০১ পিএম
ফরিদগঞ্জে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার  গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আষ্টা বাজার ব্যবসায়ীদের আয়োজনে আষ্টা, ভোটাল, ষোলদানা ও সাইসাঙ্গা গ্রামের কয়েক’শ মানুষ একত্রিত হয়ে আষ্টা বাজারে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনকারীরা স্থানীয় প্রভাবশালী চক্রসহ ধর্ষক শিমুল মিজি, ধর্ষণকান্ডে অভিযুক্ত সাব্বির ও ইজাজ হোসেন এবং লিপি বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, ধর্ষনকান্ডে অভিযুক্তরা একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই এলাকাতে মাদক সেবন, জমি দখল, ইভটিজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বিস্তার করে আসছে। এ সময় তারা ধর্ষনকারীদের সর্Ÿোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানান।
উল্লেখ্যঃ গত ৯ জানুয়ারী রবিবার দুপুরে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ৬ নং গুপ্তি ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মিজি বাড়ির হারুন মিজির ছেলে কথিত যুবলীগ নেতা শিমুল মিজি (২৪), তাঁর দুই বন্ধু ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) ওই শিক্ষার্থীকে একা পেয়ে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে আরেক অভিযুক্ত লিপি বেগমের বসত ঘরে হাত মুখ বেঁধে ধর্ষন করে। এ সময় ওই ধর্ষনের ঘটনাটি ভিডিও ধারণ করে তারা। তাদের থেকে ছাড়া পেয়ে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে ঘটনার দিনই শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগটি মামলা হিসেবে রুজু করে কুমিল্লা, চাঁদপুর ও ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ অভিযুক্তদের আটক করে কারাগারে প্রেরণ করে।

এদিকে ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীর পারিবাকে মামলা তুলে নিতে এবং এই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন ধর্ষকের পরিবারের লোকজন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জনান, শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ৪ আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital