বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতাকে গ্রেপ্তার

ওসি প্রত্যাহারের দাবীতে কচুয়ায় বিএনপি’র হরতাল পালন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৭ পিএম
ওসি প্রত্যাহারের দাবীতে কচুয়ায় বিএনপি’র হরতাল পালন

কচুয়া-বিশ্বরোড সড়কে হরতাল পালনের একাংশ।

চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেনের পুত্র ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও ওসি এম. আবদুল হালিমের প্রত্যাহারের দাবিতে হরতাল পালন করেছে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে কচুয়া-সাচার, কচুয়া-রহিমানগর সড়কের বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল রোধ করে হরতাল পালনকারীরা।

এসময় বাসসহ অন্যান্য যানবাহন চলাচল না করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও সিএনজি ও বাসে থাকা যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন হরতালকারীরা। দুপুরে সেনাবাহিনীর সদস্যরা এসে হরতাল কারীদের ছত্রভঙ্গ করে দেন।

কচুয়া উপজেলা বিএনপির (একাংশের) সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী জানান, সুনির্দিষ্ট কারন ছাড়াই ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় ওসি এম. আবদুল হালিম। আমরা ওসির প্রত্যাহারের দাবিতে সকাল সন্ধা হরতাল আহ্বান করি।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম বলেন, উজানী গ্রামের স্থানীয় দু-পক্ষের মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে সুমনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

ওই আসামী ছেড়ে না দেওয়ায় আমার বিপক্ষে অবস্থান নেয় কিছু নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital