শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকাসক্তকে দন্ড দিয়ে ইউএনওর আবেগঘন স্ট্যাটাস

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ পিএম
শাহরাস্তিতে মাদকাসক্তকে দন্ড দিয়ে ইউএনওর আবেগঘন স্ট্যাটাস
শাহরাস্তিতে এক মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালতে দন্ড দিয়ে ফেসবুকে অভিযুক্তর আচরণ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ইউএনও মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
মঙ্গলবার উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের মোঃ হারেছ মিয়ারপুত্র মাদকাসক্ত আব্দুল জলিলের ঘর তল্লাশি করে আধা কেজি গাঁজা জব্দ করে প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ২ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে নির্বাহী অফিসার নিয়মিত স্ট্যাটাসে লিখেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা গেল, মাদকাসক্ত ব্যক্তি মাদক কেনার টাকার জন্য আপন ছোট ভাইয়ের ঘরের খাট, দরজা, জানালা, এমনকি দেয়ালের টিন পর্যন্ত খুলে ক্রেতা ডেকে বিক্রির জন্য দরদাম করছে।
এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়।
মোবাইল কোর্ট উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকা ওই ব্যক্তি হিংস্র আচরণ শুরু করে।
পরিস্থিতি এমন হয় যে, ৭-৮ জন ব্যক্তি মিলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। দীর্ঘ ১৫-২০ বছর ধরে তার পরিবার এই অত্যাচার সহ্য করে আসছে। মা, ভাই, বোন, এবং স্ত্রী- প্রত্যেকের ওপর মাদকের টাকার জন্য তার হুমকি, গালিগালাজ, এবং শারীরিক নির্যাতনের ঘটনা প্রায় নিত্যদিনের। তার হিংস্র আচরণের কারণে স্ত্রী বহু আগেই তাকে ছেড়ে চলে গেছে।
প্রতিবেশিরা প্রতিনিয়ত তার অস্থির আচরণ এবং হুমকির কারণে ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটায়।
মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অভিশাপ। আসুন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital