বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন,কৃতী শিক্ষার্থী ও গুনিজনদেরকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম
মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন,কৃতী শিক্ষার্থী ও গুনিজনদেরকে সংবর্ধনা

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রধান করছেন প্রধান অতিথি বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি.এর ডাইরেক্টর মো.রফিকুল ইসলাম রনিসহ অতিথিবৃন্দ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের আয়োজনে কাদলা ইউনিয়নের অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন,কৃতী শিক্ষার্থী ও গুণিজনদেরকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

শুক্রবার সকালে মনপুরা বাইতুল আমান জামে মসজিদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো.ছাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি.এর ডাইরেক্টর,বিশিষ্ট সমাজসেবক মো.রফিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ড.আবুল হাসানাত দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি এম.আব্দুল হালিম,নিশ্চিতপুর ডিএস কামিল মাদরাসা অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তার মো.নাহিদ ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান কামাল,মনপুরা বাইতুল আমান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ।

এ সময় মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসহাক খান,বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা আবুল বারাকাত বাবুল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের নেতৃবৃন্দ,কাদলা ইউনিয়ন অন্তর্ভুক্ত কৃতী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও গুণিজনরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।