বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম
কচুয়ায় সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ

কচুয়া পৌরসভার কার্যালয় ও ডাকবাংলোয় সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।

এসময় ছোট ছোট ১০টি দোকান উচ্ছেদ করে মালামাল সরিয়ে দিয়ে রাস্তা পরিস্কার করা হয়েছে। অভিযান পরিচালনা সময় কচুয়া পৌরসভার কর্মচারীরা, আইনশৃঙ্খলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হেলাল চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে পৌর কার্যালয় ও ডাকবাংলোয় ব্যস্ততম সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় দখল করে দোকানপাট নির্মান করায় মানুষের চলাচলের বিঘ্ন ঘটে। এজন্য অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করে সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

কচুয়া উপজেলার বিভিন্ন বাজারে চলাচলের রাস্তায় এবং সরকারি জায়গায় দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা র্নিমান যারা করেছে, তা উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি জায়গায় দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্ত করা হবে। অবৈধ দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Model Hospital

ছবি: কচুয়ায় পৌর কার্যালয় ও ডাকবাংলোয় সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital