শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ পিএম
কচুয়ায় দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে  কচুয়া উপজেলার  কাদলা-দরবেশগঞ্জ খেলাঘর কর্তৃক আয়োজিত কাদলা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, কাদলা ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক জান্নাতুল আলম আলমগীর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তপাদার, সমাজসেবক হান্নান মজুমদার, জাফর মিয়াজী, নাছের মিয়াজী, মহসিন বেপারী, আমেরিকান প্রবাসী কাদলা গ্রামের কৃতি সন্তান ফাহিমুল আলম মজুমদার, হাসিবুল আলম মজুমদার প্রমুখ।
এ সময় সমাজসেবক খোরশেদ আলম মজুমদার, হানিফ মিয়াজী, বরকত হোসেন, করিম মাষ্টার, রোকন মজুমদার, দরবেশগঞ্জ খেলাঘরের সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল জামান বাবু, কোষাধ্যক্ষ আলামিন মজুমদার, সদস্য তুষার আহমেদ রাব্বি, এসআই সবুজ আলম, সোহেল রানা, হাসান বেপারী, মাসুম, মারুফ হোসেন, মুন্নাসহ এলাকার গণ্যমান্য ও ক্রীড়া  প্রেমিক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সমাজ পরিবর্তন করতে জি জেনারেশনকে এগিয়ে আসতে হবে। যুবকরা সমাজের সকল অন্যায় অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেবে। এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত লাভ করবে দরবেশগঞ্জ খেলাঘরের নেতৃবৃন্দদের মাধ্যমে।
বিশেষ করে যুবকরা ক্রীড়াঙ্গনে মনোযোগ দিলে সমাজের অন্যায় অপরাধসহ অন্যান্য কাজ থেকে বিরত থাকবে।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়  নির্ধারিত সময়ে কাদলা সিটি ক্লাব ও কাদলা বার্সোলানার খেলোয়াড়রা ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারে কাদলা বার্সোলানা শিরোপা নিশ্চিত করে। খেলাশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital