বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৪ পিএম
কচুয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

কচুয়ায় ফতেপুর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা।

মহান বিজয় দিবস উপলক্ষে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ঐতিহাসিক বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের তরুণরা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার দুপুরে ফতেপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
৯০ মিনিটের খেলায় ১ গোল দিয়ে অবিবাহিতদের টপকে বিজয় হন বিবাহিতরা।
টুর্নামেন্ট খেলায় পুরষ্কার হিসেবে থাকে উভয় দলের ট্রফি। আর প্রতিজন খেলোয়াড়দের জন্য বিশেষ মেডেলের পাশাপাশি থাকে উভয় দলের অধিনায়কের এবং ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়ারের জন্য পুরস্কার হিসেবে থাকে বিভিন্ন উপর সামগ্রী।
খেলার শুরুতেই মাঠে জড়ো হতে থাকে আশপাশের গ্রামের দর্শনার্থীরা। শিশু,নারী,পুরুষ সব মিলিয়ে গ্রামের খেলার মাঠে তৈরি হয় উৎসব মূখর পরিবেশ।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা , যুব সমাজকে মাদক থেকে নিরুৎসাহিত করতে খেলাধুলার আয়োজন একটা মহতী উদ্যোগ।
এছাড়াও খেলাধুলা বাঙলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।