বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কর্মী সভা সফল করার লক্ষে

কচুয়া উপজেলা জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:০০ পিএম
কচুয়া উপজেলা জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম।

কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল শনিবার কচুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার বিকেলে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলনের সার্বিক সহযোগিতা, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির- সিরাজুল ইসলাম মাষ্টার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, পৌরসভার আমির আমিনুল হক মীর আজহারী, কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. এমদাদ উল্যাহ, শ্রমিক কল্যাণ পৌর সভাপতি মো. মফিজুল ইসলাম, পৌর সেক্রেটারি মনির হোসেন সাইদ ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে।

এদিকে দীর্ঘদিন পর কচুয়া উপজেলা জামায়াতের কর্মী সভাকে ঘীরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ মুহুর্তে ষ্টেজ নির্মাণসহ নেতাকর্মীদের ফেস্টুন ব্যানারে ছেয়ে গেচে পুরো এলাকা।

আয়োজক কমিটির পক্ষ থেকে এ কর্মী সম্মেলনে ৩০-৪০ হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যাক্ত করছেন আয়োজক কমিটি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।