বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:০৫ পিএম
কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

কচুয়ার ফ্রেন্ডস ক্লাব ২০০০ ব্যাচের ২য় বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটছেন আয়োজকবৃন্দ।

‘বন্ধু মানে ইচ্ছে হলেই-পরশ পাথর ছুঁই’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কচুয়া উপজেলা ফ্রেন্ডস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তী উদযাপন ও বন্ধুদের মিলন মেলা করা হয়েছে।

কচুয়া বিশ্বরোডস্থ জম জম চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার দিনভর র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, নেচে গেয়ে নানান আয়োজনের মাধ্য দিয়ে কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করা হয়।

কচুয়া উপজেলা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম এনামুল হোসেন সুমনের ভার্চুয়ালী সভাপতিত্বে ও উদ্যোক্তা সদস্য সাইফুল ইসলাম মজুমদার এবং মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সমন্বয়কারী মো. সাজেদুল হাসান।

বক্তব্য রাখেন, আওলাদ হোসেন, সোহেল রানা, নাসির উদ্দিন, হোসাইন আহমেদ, সমির চন্দ্র রায়, ফারুক হোসেন, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন, তোফায়েল আহমেদ কাউছার ও সুজন মিয়াসহ আরো অনেকে।

Model Hospital

এসময় এসএসসি ২০০০ ব্যাচের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital