বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিপ্লবী পরিষদ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির মজুমদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম
জাতীয় বিপ্লবী পরিষদ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির মজুমদার

চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল “জাতীয় বিপ্লবী পরিষদ” এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহবায়ক পদ লাভ করেছেন সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়ির সন্তান।

গত ১৬ ডিসেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছে মুসলিম জাতীয়তাবাদী ভাবধারার নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ।

পরে ১৮ ডিসেম্বর বুধবার নতুন এই দলটির ৭৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

Model Hospital

জাতীয় বিপ্লবী পরিষদ এর কমিটির অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন; যুগ্মআহ্বায়ক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম, সাংবাদিক জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আখতার, নুসরাত রহমান, তামিমা জোবাইদা, সালমান বিন ফারুক, ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাইয়েদ কুতুব।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন- ইঞ্জিনিয়ার ইমামুল হক, আব্দুস সালাম, সৌরভ শাকিল, সাব্বির আহমেদ, ডা. মাসুম বিল্লাহ, গুলবুদ্দিন গালিব ইহসান ও সাইদ আহমেদ।

এছাড়া কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক নারী শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীরা বিভিন্ন দায়িত্বের জন্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয় বিপ্লবী পরিষদ এর যুগ্ম আহবায়ক জাকির মজুমদার পেশাগত জীবনে একজন সফল সাংবাদিক। তিনি নিজ এলাকায় সাংবাদিকতার হাতেখড়ি নেন। হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন। এছাড়া হাজীগঞ্জ, চাঁদপুর ও ঢাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার এবং সাংবাদিক সংগঠনের তিনি উদ্যেক্তা, প্রতিষ্ঠাতা ও সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি ঢাকায় আগ্রাসন বিরোধী জাতীয় কমিটির একজন উপদেষ্টারে দায়িত্বও পালন করছেন।

জাকির মজুমদার ঢাকায় দৈনিক যুগান্তর, বার্তা সংস্থা ইউএনবিসহ বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি একজন নিয়মিত কলাম লেখক এবং কবি।

বিগত ফ্যাসিবাদী ও স্বৈরাচার সরকারের তিনি সমালোচক ছিলেন। অনলাইনের বিভিন্ন প্লাটফর্মসহ মুলধারার গণমাধ্যমে তিনি পতিত সরকারের নীতির বিপক্ষে লেখালেখিসহ সর্বদা সোচ্চার ছিলেন। এর পাশাপাশি সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনসহ চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। যার কারণে তিনি বেশ কয়েকবার পতিত সরকারের দোসরদের রোষানলে পড়ে চাকরিচ্যুত হন। কিন্ত আওয়ামী লীগ সরকারের গণবিরোধী নীতির বিপক্ষে তিনি কখনো আপোস করেননি।

চব্বিশের জুলাই-আগস্টের রক্তাক্ত গণবিপ্লবের পর ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল “জাতীয় বিপ্লবী পরিষদ” এর তিনি যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মীর স্বীকৃতি পেলেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।