শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪, আতংকে এলাকাবাসী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম
কচুয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪, আতংকে এলাকাবাসী

ছবি: কচুয়ার পালাখাল কুকুরের আক্রমনে আহত আরতী রানী সাহা।

কচুয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪জন গুরতর আহত হয়েছে।

রবিবার সহ গত কয়েক দিন ধরে উপজেলার পালাখাল গ্রামের বিশ্বনাথ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে ওই গ্রামের আক্রান্তরা হলেন,পালাখাল গ্রামের সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মেম্বারের বাড়ির বৃন্ধা রানী সাহা (৭০), ভাষান সাহা (৫৫), আরতী রানী সাহা (৫০) ও জামাল হোসেন (৫০)।

আহতরা স্থানীয় ক্লিনিক সহ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নেয়া সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ওই বাড়িসহ এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে একটি কুকুর ওই বাড়িতে ছোটাছুটি করছিল।

Model Hospital

হঠাৎ কুকুরটি বাড়ির কয়েকজনকে আক্রমন করে। এতে গুরুতর আহত হয় তারা। কুকুরের কামড়ে আহত আরতী রানী সাহা,ভাষান সাহা সহ একাধিক লোকজন জানান, কয়েক দিন ধরে আমাদের বাড়িতে বাচ্চাসহ কুকুরটি রয়েছে। কিন্তু সামনে যাকে পাচ্ছে, তাকে আচমকা কামড়াচ্ছে। কারো হাতে,আবার কারো পায়ে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। এতে গুরুতর আহত হই আমরা। তবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি আমরা।

আহত জামাল হোসেন জানান, পালাখাল দক্ষিন পাড়া থেকে বাজারে আসার সময় পিছন থেকে আমাকে আক্রমন করে কামড় দিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় ক্লিনিকে ভ্যাকসিন নিয়েছি। কুকুরের কারনে আমরা ও এলাকাবাসী আতংকে আছি। উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. শাওকাত হোসেন সুমন বলেন, প্রতিবছরই কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে চলতি বছর এখনো ভ্যাকসিন দেয়া হয়নি।

এদিকে এসব জলাতংক কুকুর থেকে আমাদের সাবধান থাকবে হবে। পর্যায়ক্রমে বরাদ্দ আসলে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে। কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা জানান, কুকুরে কামড় দিলে দ্রুত হাসতপালে নিয়ে আসতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। তাছাড়া আক্রান্ত স্থানে সাবান দিয়ে ভালো করে ধৌত করতে হবে। কুকুরের আক্রমন থেকে আমাদের সাবধনতা অলম্বন করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital