শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চুরি করতে গিয়ে ধরা, আটক করে পুলিশে সোপর্দ করলো জনতা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:১১ পিএম
কচুয়ায় চুরি করতে গিয়ে ধরা, আটক করে পুলিশে সোপর্দ করলো জনতা

ছবি: কচুয়ার সেঙ্গুয়া গ্রামে স্থানীয় জনতার হাতে আটককৃত চোর।

কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে দুটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার রাতে সেঙ্গুয়া গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত চোর সোহেল হোসেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আটককৃত সোহেলকে সোমবার কচুয়া থানা পুলিশ চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা করেছেন।

প্রত্যক্ষদর্শী নুরু উদ্দিন ও আব্দুর রহমান জানান, রবিবার রাতে সোহেল হোসেন একই গ্রামের পাটোয়ারী বাড়ির আল-আমিন পাটোয়ারীর ঘরে চুরির চেষ্টা করে। চেষ্টায় ব্যর্থ হলে পরবর্তীতে মুন্সী বাড়ির রশিদ মুন্সীর ঘরে চুরি করে। পালানোর সময় তাকে আমরা হাতে নাতে আটক করি। কিন্তু সে আমাদের চুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সে এলাকায় বিগত দিনে কয়েক বার চুরি করেছে, আমরা তার শাস্তির দাবি জানাই।

Model Hospital

ভূক্তভোগী মিনোয়ারা বেগম ও মর্জিনা বেগম জানান,আমাদের ঘরে রাতে কেউ ছিল না, এই সুযোগে রাতের আধারে ঘরে প্রবেশ করে নগদ ১৩ হাজার টাকা,রূপার নুপুর,লাইট সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেলে পালানোর সময় সে আটক হয়। আমরা তার বিচার চাই।

ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে শুনেছি আটককৃত চোরের সাথে আরো ২জন ছিল, তারা পালিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আটককৃত চোরের শাস্তির দাবি জানাই।

কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, চুরি করে পালনের সময় স্থানীয় জনতা সোহেল নামের এক চোরকে আটক করে।

খবর পেয়ে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital