শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিগত দিনে দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : ড.আবুল হাসানাত দুলাল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৯:৪০ পিএম
বিগত দিনে দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : ড.আবুল হাসানাত দুলাল

কচুয়ায় আল-বারাকা আইডিয়াল আকাডেমীর ওরায়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ড.আবুল হাসানাত দুলাল।

বিগত দিনে দ্বীন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী সরকারের দায়িত্ব থাকা নাস্তিক ও জালেমরা। সে জন্য নৈতিক ও দ্বীনি শিক্ষা আলো ছড়িয়ে দেয়া ও বর্তমান প্রজন্মকে সুশিক্ষা মানুষ গড়ার লক্ষ্যে আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন আমার ছোট ভাই ব্যবসায়ী আবুল বারাকাত বাবুল।

পূর্বের শিক্ষা ব্যবস্থাকে চিন্তা চেতনার পরিবর্তন এনে বর্তমান দ্বীনি শিক্ষা ব্যস্থানের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে হবে। আপনাদের সন্তানদেরকে প্রকৃত সুশিক্ষা দিতে চান তাহলে এই প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিতে পারেন। আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করে তৈরি করা দায়িত্ব এই প্রতিষ্ঠানের। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেহেতু আমরা প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার সাথে বিভিন্ন পর্যায়ে আমরা জড়িত। শিক্ষাব্যবস্থাকে যেভাবে উন্নয়ন করা দরকার সেটা আমাদের জানা আছে,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠান আপনাদের সার্বিক সহযোগিতা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এদেশের মানুষদের মধ্যে সুনাম অর্জন করবে ইনশাল্লাহ ।

শনিবার কচুয়া-সাচার গৌরিপুর সড়কের বাচাঁইয়া আল-বারাকা আইডিয়াল একাডেমী আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ও আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ড.আবুল হাসানাত দুলাল উপরোক্ত কথাগুলো বলেন।

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আল বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আবুল বারাকাত বাবুল।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, প্রভাষক আব্দুর রহিম,আল বারাকা আইডিয়াল একাডেমীর পরিচালক ও প্রভাষক মাওলানা আবু জাফর, শিক্ষক আব্দুল সাত্তার, অভিভাবক সেলিম মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital