শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ওটিটি প্লাটফর্মে

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম
কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

কাল (১৫ জানুয়ারি) বুধবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দেশের খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত মোহাম্মদ নাসির উদ্দিন সুমন মাহমুদ অভিনীত প্রথমার্ধে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক আলোচিত সিনেমা কাগজের বউ।

এই সিনেমাতে অভিনয় করেছেন ডি এ তায়েব, পরীমনি, ইমন, আবুল হায়াত, দিলারা জামান, আনহা তামান্না ও সুমন মাহমুদ।

মোহাম্মদ নাসির উদ্দিন সুমন মাহমুদ যিনি মিডিয়া অঙ্গনে সুমন মাহমুদ নামেই সকলের কাছে পরিচিত। কাগজের বউ চলচ্চিত্রটিতে মুখ্য খল চরিত্রটি চিত্রায়ন করেছেন নাসির উদ্দিন সুমন মাহমুদ ।

বলিষ্ঠ তারকা অভিনয় শিল্পীদের পাশাপাশি সুমন মাহমুদের অভিনয় শৈলী ছিল চোখে পড়ার মত যা চলচ্চিত্রটি পরীক্ষা দিয়ে প্রদর্শনের পর দর্শক সমাদৃত হয়েছে। পারিবারিক গল্পের উপর নির্মিত এই চলচ্চিত্রটি গেল বছর প্রেক্ষাগৃহে বিনোদনপ্রেমী মানুষের বিনোদন তৃষ্ণ মিটিয়ে।

Model Hospital

১৫ই জানুয়ারি থেকে দেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ – তে প্রদর্শিত হতে যাচ্ছে।

এ বিষয়ে অভিনেতা সুমন মাহমুদ বলেন, সেই শিশুশিল্পী থেকে শুরু করে দুই যুগেরও বেশি সময় ধরে অল্প অল্প করে টিভি মিডিয়া এবং চলচ্চিত্রে কাজ করে আসছি, গল্পের প্রয়োজনে যখন যে চরিত্রটি সামনে এসেছে সেটিকে নিজের মধ্যে ধারণ করে চিত্রায়ন করার চেষ্টা করেছি। এর মাঝে কাগজের বউ আমার জন্য অন্যতম একটি মাইলফলক।

চরিত্রটি খল চরিত্র হলেও এটিকে চিত্রায়ন করা অনেক চ্যালেঞ্জিং এর বিষয় ছিল। এই চলচ্চিত্রটি চলচ্চিত্র অভিনেতা হিসেবে আমাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচিতি দিয়েছে। মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ বরেণ্য সুপারস্টার চিত্রনায়ক দিয়ে তায়েব, প্রযোজনা প্রতিষ্ঠান, চলচ্চিত্রটির পরিচালক চয়নিকা চৌধুরী এবং চলচ্চিত্র তার সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের যাদের অক্লান্ত পরিশ্রম আমাকে এবং কাগজের বউ চলচ্চিত্রটিকে ব্যবসা সফল ও দর্শক নন্দিত করেছে।

উল্লেখ্য: চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ নাসির উদ্দিন সুমন যিনি দর্শক এবং কলাকুশলীদের মাঝে সুমন মাহমুদ নামে পরিচিত। পেশাগত জীবনে একজন প্রকৌশলী এবং তিনি সংগীত চর্চা ও চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং দর্শকদের ভালবাসা নিয়ে প্রতিনিয়ত সংস্কৃতি বিকাশে অবদান রেখে যাচ্ছেন।

সুমন মাহমুদ ২’ যুগ ধরে মিডিয়ার সাথে সম্পৃক্ত। গান গাওয়ার আমন্ত্রণে তিনি একাধিকবার বিদেশে ভ্রমণ করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।