শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কাদলা হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতায়

কচুয়ায় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪০ পিএম
কচুয়ায় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান

কচুয়ায় হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতা হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

কচুয়ায় কাদলা হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর জেলা হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে নগত অর্থ,সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার কাদলা আল-আকসা ঈদগাঁও মাঠে কাদলা আল-আমিন হাফিজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার তত্ত্বাবধানে চাঁদপুর জেলার ৪৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণের বিজয়ীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

হিফজুল কুরআন প্রতিযোগী বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো.আবু বকর তপাদারের সভাপতিত্বে ও কাদালা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল হক আজহারী ও আল আকসা ঈদগাঁও এর খতিব হাফেজ মাওলানা আবু বকর ফরহাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমহাদেশের প্রখ্যাত হাফেজ ও বাংলাদেশের হুফফাজল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আব্দুল হক।

বিশেষ অতিথি ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ভাবে পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা ক্বারী আবু সালেহ মোহাম্মদ মুসা, হাফেজ মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা ক্বারী শেখ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ক্বারী মাহবুব রহমান, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমেদ, মোঃ শহীদুল্লাহ মজুমদার প্রমুখ।

Model Hospital

এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক জান্নাতুল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোস্তাফিজুর রহমান তামিম, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম মজুমদার, আব্দুর রাজ্জাক তপাদার, প্রবাসী নাজমুল হক মাসুম তপাদারসহ এলাকার বিভিন্ন বিশিষ্টজন ও গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে কাদলা হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতায় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

৩০পারা কুরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনকারী ১ লক্ষ, দ্বিতীয় স্থান ৫০হাজার, তৃতীয় স্থান ৩০ হাজার, চতুর্থ স্থান ২৫ হাজার টাকা নগত দেওয়া হয়।

১০পারা কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রথম স্থান অর্জনকারী ২০হাজার ,দ্বিতীয় স্থান ১৫ হাজার, তৃতীয় স্থান ১০ হাজার, চতুর্থ স্থান ৫হাজার টাকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ীদের মাঝে নগদ অর্থ,সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital