বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াত কর্মীর দাঁ ত ভে ঙে দিল ছাত্রলীগের কর্মীরা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ২:১৪ পিএম
জামায়াত কর্মীর দাঁ ত ভে ঙে দিল ছাত্রলীগের কর্মীরা

ফাইল ফটো

নেত্রকোনার মদনে হালিম নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই ব্যক্তির দাঁত ভেঙে গেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতেই আহতের ভাই বাদী হয়ে ৬ জনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আহত হালিম দেওয়ান বাজার এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত শুভ একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করেছেন।

জানা গেছে, আহত হালিম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জামায়াত করে আসছেন। বিগত বছরগুলোতে এ নিয়ে তাদের ওপর নির্যাতন চালায় প্রতিবেশী রিয়াজউদ্দিনের পরিবার। মামলাও দেয়।

Model Hospital

অভিযোগ সূত্রে জানা যায়, হালিমের ছয় বছর বয়সি মামাতো ভাইকে মারধর করে রিয়াজউদ্দিনের ১২ বছর বয়সি নাতি। এ ঘটনায় হালিমের বড় মামা আহাদ কথা বলতে আসলে রিয়াজউদ্দিনের ভাতিজা আমিন কসাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি শুনে বাজারে ছুটে যান হালিম। এ সময় শুভ, আমিন কসাই ও তার বাহিনী হালিমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। মাথায় আঘাত পাওয়া ছাড়াও তার একটি দাঁত ভেঙে পড়ে যায়। আহত হালিম বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগের বিষয়ে রিয়াজউদ্দিন বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি ও আমার ভাই সুলতান আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমিও আওয়ামী লীগের কর্মী এটা সত্য। কিন্তু এমনি এমনি তো আর ঝগড়া হয় না।’

কিভাবে এই ঝগড়া-বিবাদ শুরু হয়েছে তা জানতে এই প্রতিবেদককে পরামর্শ দেন রিয়াজউদ্দিন।

এ বিষয়ে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসনান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital