বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বার্ষিক ক্রীড়া

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম
হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অতিথিদের সাথে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা।

চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এর আগে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

একাডেমির কার্যকরি সভাপতি মোহাম্মদ সেলিম ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, পরিচালকদের মধ্য রতন চন্দ্র ভৌমিক, সঞ্জয় কুমার লোধ, অভিজিৎ সাহা অভি, শ্যামল চন্দ্র সাহা, বাবুল সাহা, মেহেদী হাসান ফিরোজ ও সাইফুল ইসলাম প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ উত্তম কুমার সূত্রধর। সহকারী শিক্ষক কাউসার আলম ও অর্পিতা ভৌমিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ রাশিদা বেগম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

Model Hospital

পরে অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন, প্রধান অতিথি রিফাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, দেলোয়ার হোসেন খোকন, খালেদুর রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন সবুজ, আবদুল আল আমিন বাদল, শিমুল কুমার সাহা ও শ্যামল কৃষ্ণ ধরসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আনন্দময় শিক্ষা, গড়ে তোলে শিশুর অনাবিল ভবিষ্যৎ’ এই শ্লোগানে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। যার ফলে এলাকার শিক্ষার প্রসারে এবং মানসম্মত ও আনন্দময় শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital