শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পালগিরী সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৩৩ পিএম
কচুয়ায় পালগিরী সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়া পালগীরি সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৮৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিজি হাসপাতালে সহকারি রেজিস্টার মোঃ আসাদুজ্জামান ভূইয়া (মানছুর)।

উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,প্রধান বিজন কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির,কচুয়া রিসোর্স সেন্টারের কর্মকর্তা জাকির হোসেন,পালগিরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তর প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকির,সাবেক ইউপি সদস্য আমির হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ জাহান বিএসসি,ডাঃ মুকবুল হোসেন, কবির হোসেন, আক্তার মিয়া, মাহবুব ভূইয়া প্রমুখ।

Model Hospital

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital