বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বৈরাচার খুনি হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পালগিরি উত্তরপাড়া মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে পালগিরি স্টেশন মাজার সংলগ্ন সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউসার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরিফ উদ্দিন মিঞা (শরফুদ্দিন)।

সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহ আলম পাটওয়ারী,সিনিয়র সহ-সভাপতি সেরাজুল হক মেম্বার,সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, ইউনিয়ন যুব দলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক মো.কবির হোসেন,বিএনপি নেতা আকতার হোসেন,মো.জালাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জি.রইস উদ্দিন সম্রাটসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

Model Hospital

বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুলুম, নির্যাতন, হত্যা ও ধর্ষণসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও তার দোসররা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে।

ছাত্র-জনতা হত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা অন্তর্র্বতীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালগিরী এলাকায় মিটিং করে দেশে একটি অস্থিতিশীল তৈরি করার জন্য যারা অপতৎপরতা চালাচ্ছে, এদেরকে কাউকে আর ছাড় দেওয়া হবে না। খুনি হাসিনার দোসররা যেখানে অপতৎপরতা চালাবে ,আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital