বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাড়ি ফিরার পথে

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় শিবিরের ৩ কর্মী হসপিটালে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪২ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় শিবিরের ৩ কর্মী হসপিটালে

ছাত্রশিবিরের আহত কর্মী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বালিপাড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসরে সামনে এ হামলা ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্রশিবির।

হামলায় আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। অহতরা সবাই ছাত্র শিবিরের কর্মী।

ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বাড়ি ফিরছিলাম, পথে আমাদের ওপরে হামলা করে।’

Model Hospital

তিনি আরো বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারই অংশ হিসেবে তারা এ উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।

আমাদের দেখে তারা আমাদের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।’

আহত সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের ওপরে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা এর আগে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। গত রাতে আমাদেরকে পেয়ে হামলা করল।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘শুক্রবার রাতে বালিপাড়ায় একটি হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। আহতরা দারি করছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগকর্মী।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital