শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম
কচুয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য  তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে  ক্ষুদ্রক্ষণ কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণী ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের অংশগ্রহণে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা পরিষদের হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা একাডেমি সুপার ভাইজার একেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা সমাজসেবা অফিসের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
একই দিনে কড়‌ইয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
উঠান বৈঠকে আলোচ্য বিষয় ছিল নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থলি কাজের মর্যাদা উন্নতকরণ, পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি, আলোচনা জুলাই /২৪ বিপ্লব, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণসহ ইত্যাদি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital