শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২০ হাজার টাকার জন্য মারধর, ৬ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৯ পিএম
কচুয়ায় ২০ হাজার টাকার জন্য মারধর, ৬ দিন পর মৃত্যু

চাঁদপুরের কচুয়ার পাথৈর গ্রামে পাওয়া টাকা না দেয়ার ঘটনায় কাচাঁমাল ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের ৬ দিন পর মো. আতাউল্লাহ (২৪) নামের এক যুবক মারা গেছে।

বুধবার ভোরে ওই যুবক ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়।

নিহত আতাউল্লাহ উপজেলার মালিগাঁও গ্রামের মো: শাহজালালের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে আতাউল্লাহকে বড়দৈল মোড় থেকে পাথৈর গ্রামের ইয়াছিন ও মফিজের নেতৃত্বে ৫/৬ জন উশৃঙ্খল যুবক তাকে আটক করে পাথৈর গ্রামে পাওনাদার ইকবাল হোসেনের বাড়ীতে নিয়ে আসে।

এসময় একই গ্রামের সজিব, সিয়াম, মাসুম ও আজহারুলসহ বেশ কয়েকজন আতাউল্লাহ খালি বোতলে পানি ডুকিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে গুরুতর আহত করে তার বাবা-মাকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

Model Hospital

পরে তাকে দাউদকান্দির মালিগাঁও সরকারী মেডিকেলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫ টার দিকে তিনি মারা যায়।

এদিকে নিরীহ যুবক আতাউল্লাহকে পাওনাদার কর্তৃক মারধরের কারনে তার মৃত্যু হয়েছে দাবি করে হামলাকারীদের শাস্তির দাবী জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

খরব পেয়ে কচুয়া থানা পুলিশ নিহতের লাশ মালিগাঁও গ্রাম থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে।

এছাড়া হামলাকারী ইকবাল হোসেনকে আটক করে।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, ভিকটিমের বাবা থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে হামলাকারী-পাওনাদার উপজেলার পাথৈর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ইকবাল কে আটক করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital