শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম
কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা

কচুয়া ক্রিকেট টি-টেন ফাইনাল খেলায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ এই শ্লোগানে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কচুয়ায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি ও তারুণ্যের উৎসবের খেলায়ার’রা উপস্থিত ছিলেন।

Model Hospital

তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপজেলনার গোহট দক্ষিন ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান অর্জন করেন, পালাখাল মাডেল ইউনিয়ন পরিষদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital