বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৮ এম
চাঁদপুর চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির পরিচিতি সভা
চাঁদপুর চট্টগ্রাম রুটে চলাচল রত হিলসা সার্ভিস এবং সাগরিকা এক্সপ্রেস একত্রিত হয়ে একই নামে কিভাবে পরিচালনা করা যায় সে উদ্দেশ্যে মালিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বাদ মাগরিব চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্ত হটবাইট রেস্টুরেন্টে চাঁদপুর-চট্টগ্রাম রুটের সকল বাস মালিক একত্রিত হয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবায় সভাপতিত্ব করেন,  বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারু দেওয়ান।এসময় তিনি বলেন,আপনারা যদি নিয়ম মত চলেন তাহলে কোন মালিকই মরবেন না,বিচ্ছিন্নভাবে যদি চলেন তাহলে আগের মতোই অবস্থা হবে। আমি চাই এখন থেকে আপনারা বিভিন্ন নামে না চলাচল করে একই নামে সকলে একত্রিত হয়ে চলাচল করুন।
তাহলে অবশ্যই আপনারা টিকে থাকতে পারবেন এবং চাঁদপুর চট্টগ্রামের এই রুটটি আবারো উজ্জীবিত হবে।
এ সময় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হয় যে,যাত্রী সেবার মান উন্নয়নে সকল মালিকদের নিজ নিজ গাড়িগুলো সৌন্দর্য বর্ধন করতে হবে।সঠিক সময় মেনে চলাচল করতে হবে। তাহলে যাত্রী সেবা বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিতছিলেন,চাঁদপুর-চট্টগ্রাম বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহিন গাজী,খোরশেদ আলম,সাধারণ সম্পাদক হাজী তাজুল ইসলাম মজুমদার,সহ- সাধারন সম্পাদক মোঃআবুল কালাম,কোষাধ্যক্ষ আঃরহিম (বেলাল),লাইন সম্পাদক মোঃসফিকুল ইসলাম (চাঁদপুর),খাজা মাইন উদ্দিন (চট্টগ্রাম)কার্যকরী সদস্য, মোঃ নজরুল ইসলাম গাজী,চাঁদপুর কক্সবাজার আয়ান পরিবহনের প্রতিনিধ আহছান উল্যাহ সেন্টু পাটোয়ারীসহ অরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital