শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফলোআপ......

কচুয়ায় অটোরিকশা চালক ফারুক হ ত্যা র রহস্য উদঘাটন, গ্রেপ্তার- ৩

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৯ পিএম
কচুয়ায় অটোরিকশা চালক ফারুক হ ত্যা র রহস্য উদঘাটন, গ্রেপ্তার- ৩

গ্রেপ্তারকৃত তিন আসামী।

চাঁদপুরের কচুয়া উপজেলায় অটোরিক্সা চালক ফারুক হোসেনের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, তিন আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত অটোরিকশাসহ মালামাল উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন জন আটক ও অটোরিকশাসহ লুন্ঠিত মালামাল উদ্ধারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের মাধ্যমে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুর রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দেবপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।

Model Hospital

পুলিশ সুপার জানান, গেল ৬ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হেসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুরের দেয়া তথ্যমতে অটোরিকশাটির ক্রেতা আল আমিন (২৪) ও আবুল খায়ের (৪০) কে গ্রেপ্তার করা হয়। নিহত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন। শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এরআগে এ ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital