বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সিঁধ কেটে ঘরে চুরি, আতঙ্কে গ্রামবাসী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৩ পিএম
কচুয়ায় সিঁধ কেটে ঘরে চুরি, আতঙ্কে গ্রামবাসী

কচুয়ায় বসতঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনার দৃশ্য।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল সনাতন পদ্ধতিতে সিঁধ কেটে ২টি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান,নয়াকান্দি গ্রামের হাফেজ মেম্বার বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের বসতঘরের সিঁধ কেটে চোর চক্র ঘরে প্রবেশ করে দুই ভরি স্বর্ণ,৮ ভরি রুপা, ১ টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

এছাড়া একই গ্রামের ডাক্তার বাড়ি অদিত চন্দ্র সরকারের ঘরে একইভাবে সিঁধ কেটে প্রবেশ করে ১টি মোবাইলসহ ঘরের আসবাবপত্র নিয়ে যায়।

Model Hospital

স্থানীয় বাসিন্দা রতন সরকার জানান,আমাদের এলাকায় প্রতিনিয়ত চুরিদারি হচ্ছে, চোরের আতঙ্কে প্রতিরাত কাটছি আমরা। নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা কামনা করছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital