শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উদ্বোধন হলো কচুয়ার দোয়াটি ইব্রাহীমিয়া জামে মসজিদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৮ পিএম
উদ্বোধন হলো কচুয়ার দোয়াটি ইব্রাহীমিয়া জামে মসজিদ

দোয়াটি গ্রামে নব নির্মিত দোয়াটি ইব্রাহীমিয়া জামে মসজিদ এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে  কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের প্রত্যন্ত দোয়াটি গ্রামে নব নির্মিত দোয়াটি ইব্রাহীমিয়া জামে মসজিদ এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সফিউল্যাহ।
শুক্রবার শাজুলিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী মসজিদের শুভ উদ্বোধন করেন।
এদিকে দোয়াটি গ্রামের অধিবাসী ও বিশিষ্ট সমাজসেবক জমিদাতা হাজী মো. রুহুল আমিন ভূঁইয়া,হাজী আব্দুল মবিন ভূঁইয়া ও মরহুম আলী আশ্রাফ ভূঁইয়ার জমিদানের মাধ্যমে এ দৃষ্টি নন্দন এ মসজিদ নির্মান করা হয়। নতুন মসজিদে নামাজ পড়ে স্থানীয় মুসল্লিরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উদ্বোধনী দিনে এ মসজিদে প্রায় কয়েক শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন ও  নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লা শাজুলী।
উদ্বোধনকালে আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী  বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি মসজিদ নির্মাণ করার।
আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। মসজিদের সাথে গভীর সম্পর্ক হলেই মানুষের কল্যাণ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital