বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কচুয়ায় জামায়াতের মিছিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০১ পিএম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে কচুয়ায় জামায়াতের মিছিল

কচুয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতের সমাবেশ ও গনমিছিল।

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ, পানাহার হতে বিরত থাকার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখা।
শুক্রবার কচুয়া পৌরসভাধীন আল-ফাতেহা মাদ্রাসা থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর বাজার (পল্টন ব্রিজ) এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশেশুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা মজলিসের শুরা সদস্য ও জেলা ওলামা বিভাগের পরিচালক মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন উপজেলা জামাযাতের বায়তুল মাল সম্পাদক মো: জাকির হোসেন বিএসসি, পেশাজীবী শাখার সভাপতি মাওলানা মুহসিন উদ্দিন ইকবাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাপেজ শরীফ উল্লাহ পাঠান সহ আরো অনেকে।
এসময় কচুয়া পৌর জামায়াতের আমির আমিনুল হক মীর আজহারী, ১ নং সাচার  ইউনিয়ন জামায়াতের আমির মীর ওয়াহিদুজ্জামান, ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল মতিন, ১১ নং গোহট দক্ষিন ইউনিয়ন জামায়াতের আমির মাও: হেলাল উদ্দিন, ১০ নং গোহট উত্তর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, ৮ নং কাদলা ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবু জাফর, ৩ নং বিতারা ইউনিয়ন জামায়াতের আমির মাও: নাছির উদ্দিন মোল্লা, পাথৈর ইউনিয়ন জামায়াতের সবাপতি মাও: শহিদ উল্লাহ, ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: মো: জসীম উদ্দিন, ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: হেদায়েত উল্লাহ, ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, ৭ নং কচুয়া (দক্ষিণ)ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুস সামাদ আজাদ ও ৯ নং কড়ইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুর রহমান নিজামী সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital