কচুয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তারকৃত ইমাম আব্দুল মান্নান।
চাঁদপুরের কচুয়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আব্দুল মান্নান (৬০) নামের দীর্ঘদিন যাবৎ শাহাপুর গ্রামের মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে ওই গ্রামের বেপারী বাড়ির আল-আমিনের ১১ বছর বয়সী কিশোরী কন্যাকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিল। একপর্যায়ে ইমাম কিশোরীকে ঝাঁপটে ধরে মসজিদের ভিতরে ধর্ষণ চেষ্টা করে।

এ ঘটনায় কিশোরীর মা খাদিজা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং- ১/৩৮।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
ধর্ষণের চেষ্টাকারী ইমাম আব্দুল মান্নানকে গেপ্তার করে গতকাল শনিবার কোর্টে সোপর্দ করার মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








