বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন

দেশের সুশাসন ফিরিয়ে আনতে বিএনপিকে ক্ষমতায় বসানোর বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:২৬ পিএম
দেশের সুশাসন ফিরিয়ে আনতে বিএনপিকে ক্ষমতায় বসানোর বিকল্প নেই
শাহরাস্তি উপজেলা পৌরসভা বিএনপি’র এবং আনোয়ার হোসেন খোকন সমর্থকগোষ্ঠীর আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিল্পপতি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তির কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকা।
তিনি বক্তব্য বলেন, গত ৫ আগস্ট  স্বৈরাচার সরকার পতনের পরেও দেশের রাজনীতিতে সুশাসন এখনো নিশ্চিত হয়নি।
বর্তমানে দেশে অশান্তি বিরাজমান।দেশের সুশাসন  শৃঙ্খলা পুনরুদ্ধারে জাতীয় নির্বাচন দেওয়ার কোন বিকল্প অপশন নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশা এটি। জনগণের ক্ষমতা জনগণ সরকারের নিকট অতি দ্রুততম সময় হস্তান্তর করুন। সংস্কার তার আপন গতিতেই চলবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারী সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সেজন্য তিনি বিএনপির সকল কর্মী সমর্থক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে রাজনীতি করার কথা বলেন।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট উত্তরণের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি বলেন, চাঁদপুর -৫ নির্বাচনী এলাকা হবে একটি রোল মডেল।
আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাইফুল করিম মিনার, তাজুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।