শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ধুমপান নিষিদ্ধের দাবিতে নারীদের মশাল মিছিল

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:৪০ পিএম
ধুমপান নিষিদ্ধের দাবিতে নারীদের মশাল মিছিল

প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেনে কয়েশ নারী। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মোহাম্মদপুর বাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করেন তারা।

মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধুমপান নিষিদ্ধ কর, করতে হবে’ প্রভূতি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সঙ্গতি জানিয়ে যোগদেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা।

এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্তিথিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

তারা বলেন, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে।

Model Hospital

তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধুমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধুমপান শিশুসহ অধুমপায়ীদের বেশি ক্ষতি করছে।

আমরা সরকারের কাছে দাবি জানাই সারা দেশে ধুমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital