শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এক এলাকার মাইকিং শুনে অন্য এলাকায় মাইকিং শুরু

কচুয়ায় ‘ডাকাত আতঙ্কে’ রাত জেগে পাহারায় এলাকাবাসী

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম
কচুয়ায় ‘ডাকাত আতঙ্কে’ রাত জেগে পাহারায় এলাকাবাসী

ডাকাত সন্দেহে মানসিক ভারসাম্যহীন শাহাদাতকে আটক করে বেধড়ক মারধর এলাকাবাসীর। পার্শে এলাকায় স্থানীয়দের পাহারার দৃশ্য।

চাঁদপুরের কচুয়া উপজেলায় কয়েকদিন ধরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়ে রাতজেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী। এলাকায় এলাকায় মসজিদের মাইকে ডাকাতের খবর প্রচার করা হচ্ছে সেই খবর আবার সোস্যাল মিডিয়া ফেইসবুকে পোস্ট করে প্রচার করা হচ্ছে।

ফেসবুকের পোস্ট দেখে মানুষ ঘর থেকে বের হয়ে ডাকাত প্রতিরোধে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় বের হয়ে পড়ছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নে রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২ টার মধ্যে ইউনিয়নের ১৬টি গ্রামের মসজিদে-মসজিদে মাইকে এলাকায় ডাকাত ঢুকেছে বলে প্রচারণা চালানো হয়। এতে ১৬ গ্রামের অধিবাসীরা সতর্ক অবস্থান নিয়ে ডাকাত প্রতিরোধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়ে।

এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ওসমান গনি পলাশ চৌধুরী, মিজানুর রহমান ও স্কুল শিক্ষক আবিদ আলী জানান, রাত প্রায় ১১টার দিকে মিয়ার বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখে এলাকার লোকজনরা তাকে ডাকাত সন্দেহে আটক করে বেধে রেখে বেধড়ক মারধর করে। ডাকাত আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার সকল মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ডাকাত সন্দেহে আটক ব্যক্তিটি পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন শাহাদাত হোসেন (৩২)।

Model Hospital

তারা আরো জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। রাত ৯টার পর লোকজনরা বিভিন্ন স্থানে আসা যাওয়ায় চোর, ডাকাতের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভোগছে। বিশেষ করে ব্যবসায়ীরা বেশি ভয়-ভীতি নিয়ে চলাচলা করছে। তারা সারাদিনের বেঁচা বিক্রির টাকা না পারছে ব্যাংকে জমা দিতে না পারছে বাড়িতে রাখতে। ব্যাংকে টাকা জমা দিলে পরের দিন আর ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। এই ভয়ে তারা ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না। আবার বাড়িতে টাকা রাখলে ডাকাত আতঙ্ক। এভাবে পার করছে মানুষ দিনকাল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, যেখান থেকে খবর আসে ডাকাত আতঙ্ক সেইখানে গিয়ে দেখা যায় ডাকাতির কোন ঘটনা ঘটেনি। ডাকাতির খবরে মানুষ আতঙ্কিত হয়ে এক এলাকার মাইকিং শুনে অন্য এলাকায় মাইকিং শুরু করে দেয়।

তবে উপজেলা জুড়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital