শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুতার মালা পরিয়ে ঘোরানো হলো শিশু যৌন হয়রানিকে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:১২ এম
জুতার মালা পরিয়ে ঘোরানো হলো শিশু যৌন হয়রানিকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। ছবি: সংগৃহীত

৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।

ওই ব্যক্তির নাম বায়রুল মিয়া (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সন্তোষপুর গ্রামে। মুখে কালি ও গলায় জুতার মালা দিয়ে তাঁকে গ্রামে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে বাইরুল জমি চাষ করেন। জমি দেখতে গিয়ে ওই শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাঁকে মারধরও করা হয়েছে।

এলাকার গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘মেয়েটার বয়স ৮-৯ বছর হবে। সে বাড়ির বারান্দায় ছিল। বায়রুল জমি দেখতে এসে তার কাছে যায়। এরপর তাকে মোবাইলে খারাপ ভিডিও দেখায় এবং গায়ে হাত দেয়। এলাকার একটা ছেলে এ দৃশ্য দেখে সবাইকে জানালে তাঁকে ধরা হয়।’

Model Hospital

জাহাঙ্গীর বলেন, ‘ধরার পরে আমাকে ডাকা হয়। আমি যাওয়ার আগেই বায়রুলের মুখে কালি মাখানো এবং জুতার মালা পরানো হয়। এভাবে পুরো গ্রাম ঘোরানো হয়। পরে তাঁকে বোর্ডঘরে (ইউপি কার্যালয়) এনে রাখা হয়। সন্ধ্যায় পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে গেছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘আমি দুপুরের পর থেকেই এলাকার বাইরে আছি। বাইরে থেকে যতটুক শুনেছি, এলাকার মানুষ এই কাণ্ড ঘটিয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে গেছে। কী হচ্ছে এখনো জানি না।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital