বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৬০০ টাকা বেতন পাওয়া এক অভাগা মুয়াজ্জিন হাকিমের মানবেতর জীবন যাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩:৩৮ পিএম
৬০০ টাকা বেতন পাওয়া এক অভাগা মুয়াজ্জিন হাকিমের মানবেতর জীবন যাপন

সপ্তাহে ১৫০ টাকা বেতনে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন আব্দুল হাকিম। সেই সঙ্গে জীবিকা নির্বাহের জন্য ভ্যানে করে মাটির হাঁড়ি-পাতিল বিক্রি করতেন তিনি। এরপর নষ্ট হয়ে যায় সেই ভ্যানটিও। পরে আব্দুল হাকিম সাহায্যের জন্য আবেদন করেন শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনে।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। ওই পোস্টে মুয়াজ্জিন আব্দুল হাকিমের একটি ছবিও যুক্ত করেছেন তিনি।

আহমাদুল্লাহ লিখেছেন, ছবির বৃদ্ধ মানুষটির দিকে হৃদয়ের চোখ দিয়ে তাকান। তার চেহারার মাঝে হয়তো আপনার বাবার ছবি খুঁজে পাবেন।

তিনি সপ্তাহে মাত্র ১৫০ টাকা বেতন পাওয়া এক অভাগা মুয়াজ্জিন।

Model Hospital

জামালপুর জেলার সদর উপজেলার রনরামপুর গ্রামের মুয়াজ্জিন আব্দুল হাকিম। আজানের বিনিময়ে মসজিদ থেকে সাপ্তাহিক সম্মানী পান মাত্র ১৫০ টাকা, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরো বলেন, একসময় ভ্যানে করে মাটির হাঁড়ি-পাতিল বিক্রি করতেন তিনি, কিন্তু ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় সেই উপার্জনের পথও বন্ধ হয়ে যায় তার।

দুরবস্থা দেখে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের জন্য আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্পে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ফাউন্ডেশন তাকে একটি ভ্যান ও মাটির হাঁড়ি-পাতিল কিনে দিয়েছে। যার ফলে আজান দেওয়ার পাশাপাশি তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করতে সক্ষম হয়েছেন।

এখন মুয়াজ্জিন আব্দুল হাকিম দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করেন বলে জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। সপরিবারে তিনি এখন যথেষ্ট সচ্ছল জীবনযাপন করছেন বলেও জানান তিনি।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এভাবেই অসহায় মানুষদের স্বাবলম্বী করতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital