বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মাদরাসার হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ হয়নি থানায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৭ পিএম
হাজীগঞ্জে মাদরাসার হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ হয়নি থানায়

চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের দারুল উলুম আনসারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলামকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আটক শফিক বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগুরপুর ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের মুসলিম বেপারীর ছেলে।

ওই শিক্ষক দীর্ঘ দিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের সাথে বলাৎকারের মতো ন্যাক্কারজনক কাজ করে আসছিলো বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। কয়েকজন ছাত্রের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

তবে মাদরাসার কয়েকজন শিক্ষককের দাবী স্থানীয় একটি মাহফিলকে কেন্দ্র করে ওই শিক্ষকের উপর ক্ষিপ্ত ছিলো কয়েকজন। তাদেরকে মাহফিলে দাওয়াত না দেয়ায় তারা ষড়যন্ত্র করে এমন ঘটনা সাজিয়েছে।

Model Hospital

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং মব সৃষ্টি হওয়ায় ওই হুজুরকে আটক করা হয়েছে। তবে থানায় কেউ বলাৎকারের অভিযোগ না দেয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital