শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাহে রমজান উপলক্ষে ১০দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৪৭ পিএম
কচুয়ায় মাহে রমজান উপলক্ষে ১০দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

কচুয়ায় সাহেদাপুর তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখছেন, হযরত মাওলানা মুফতী মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী ।

কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১’লা রমজান  থেকে ১০ ই রমজান পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ জোহরের নামাজের পর তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখছেন, কুমিল্লা বরুড়া উপজেলার শশ‌ইয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী। কড়‌ইয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেকের সভাপতিত্বে ও সাহেদাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি তারেক মনোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিয়া  মোঃ শরফুদ্দীন।
বিশেষ বক্তার বয়ান রাখেন , শাহরাস্তি রাজাপুর আল-আমিন ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মুফতি মোঃ আনিছুর রহমান (মাক্কি) ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, কুমিল্লা বরুড়া আড্ডা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ কামাল পাশা, হাজীগঞ্জ উপজেলার পিটিআই সাবেক ইন্সট্রাক্টর আব্দুল মতিন মাস্টার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আমির হোসেন, কচুয়া ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর ইসলাম পাটোয়ারী,নলুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান রিপন, ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
এসময় মাওঃনুরনবী হোসাইন আবেদীন, মাওলানা ক্বারী মুক্তার হোসেন, হাফেজ ইব্রাহিমসহ বিভিন্ন ওলামা কেরাম , গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital