শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার পদুয়ায় হামলার ঘটনায় আহত ৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:৪৯ পিএম
কচুয়ার পদুয়ায় হামলার ঘটনায় আহত ৩

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের পদুয়া গ্রামে পরকীয়া প্রেমের ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকালে ওই গ্রামের গাজী বাড়িতে এ ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানাগাছে,পদুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো.রোমন সাথে একই বাড়ির প্রবাসী বাহলুলের স্ত্রী নাছরিন আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পরকীয় প্রেম জড়িয়ে একের উপরের হাত ধরে বাড়ির থেকে চলে যায়। যাওয়ার সময় প্রবাসী বাহলুলের জমি বিক্রি করা নগদ ১৭ লক্ষ টাকা, স্বর্ণ অংলকার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় পরকীয় প্রেমি নাছরিন আক্তার ও প্রেমিক রোমন।

শুক্রবার সকালে পরকীয়া প্রেমিক রোমানের পরিবারের কাছে স্থানীয় সালিশ বাবুল হোসেন টাকা ও স্বর্ণ অংলকার নিয়ে চলে যাওয়ার বিষয়টি জানতে চাইলে পরকীয়া প্রেমিক রোমন, ইবু ওরপে টোকাই, হাবিব হোসেন গংরা দলবদ্ধ হয়ে বাবুলের উপর অর্তকির্ত হামলা শুরু করলে তার ডাক চিৎকারে প্রতিবেশী মোঃ বাচ্চু ও আবুল কালাম এগিয়ে আসলে তাদের উপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন আহদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Model Hospital

আহত বাবুল হোসেন ও মো.বাচ্চু জানান, রোমন র্দীঘদিন ধরে নাছরিন আক্তারের সাথে অবৈধ সম্পর্ক জড়ালে এলাকার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। প্রবাসী বাহলুল তার জমি বিক্রি করলে ওই টাকার উপর লোভ বসে রোমানের। হঠাৎ একদিন রোমন নাছরিনকে নিয়ে উধাও হয়ে যায়। কিছুদিন পরে এলাকায় আসলে আমরা বিষয়টি জানতে চাইলে আমাদের হামলা করে এবং বাড়িঘরের উপর ভাংচুর করিয়া অনেক ক্ষয়ক্ষতি করেন রোমন গংরা। এই হামলার ঘটনায় কচুয়া থানায় আহতদের পক্ষ থেকে অভিযোগ দায়ের প্রস্ততি চলছে।

হামলার ঘটনায় রোমানের কাছে জানার চেষ্টা করা হলে তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital