চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন হরি মন্দিরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ২৪প্রহর ব্যাপী ১৭তম বার্ষিকী উপলক্ষে কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী হরিনাম কীর্তনের মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। গত ২৬ ফাল্গুন ১১মার্চ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬.০১ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠের মধ্যে দিয়ে রাত১০.০১ঘটিকায় গঙ্গা আবাহন ও নাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাক ঢোল, শঙ্খ ধন্নিতে ও প্রদীপ, ধূপ জালিয়ে , বিভিন্ন আলোকসজ্জায় সাজিয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
শুভ অধিবাস অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। অরুণোদয় হতে ২৪প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ আরম্ভ, মধ্যাহ্নে রাধা-গোবিন্দের ভোগরাগ ও প্রসাদ বিতরণ।
আগামী ১৩ ও ১৪মার্চ রোজ শুক্রবার সকালে শেষ রজনীতে আজ দোল পূর্ণিমায় রঙে রঙ্গিয়ে সকল মিলে মিশে হাজারো ভক্তের সমাগমে এবং আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে ছোট বড় সকল বয়সের সনার্তনীরা আজ আবির খেলায় মেতে উঠেছিল। তাছাড়া ও সকালের বাল্যভোগ, দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ সহ রাতেও মহা প্রসাদ বিতরণ করা হবে। ভোগ নিবেদনে শ্রীযুক্ত বাবু সুব্রত গোস্বামী।
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।
পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।