শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২০৩০ সালে একই বছরে আসবে দুইবার রমজান, তিনবার ঈদ!

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:০৪ পিএম
২০৩০ সালে একই বছরে আসবে দুইবার রমজান, তিনবার ঈদ!

মুসলিম সম্প্রদায়ীরা সাধারণত প্রতি বছর একটি রমজান ও একটি ঈদুল ফিতর উদ্‌যাপন করে থাকে। কিন্তু ২০৩০ সালে দুটি রমজান ও দুটি ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। একই বছরে মুসলমানরা তিনটি ঈদ উদ্‌যাপন করবে। দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা। চন্দ্র বিশেষজ্ঞরা চন্দ্র ক্যালেন্ডার বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৩৩ বছর পর একই বছরে ২ বার আসবে পবিত্র রমজান মাস। সে বছরের শুরু ও শেষে রমজানের দেখা পাওয়া যাবে।

সম্প্রতি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, এমন ঘটনা এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে দেখা গিয়েছিল। সে বছর জানুয়ারির শুরু ও ডিসেম্বরের শেষে রমজান মাস এসেছিল।

সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক টুইটারে বলেন, চন্দ্র বর্ষপঞ্জিতে প্রায় প্রতি ৩০ বছর পর পর এমনটি দেখা যায়। চন্দ্রমাস প্রতি বছর ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। ২০৩০ সালের মধ্যে জানুয়ারিতে একটি রমজান এবং ডিসেম্বরে আরেকটি রমজান হবে। এর মানে এক বছরে দুটি রমজান।

Model Hospital

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি নিশ্চিত করেছেন, এক বছরে দুটি রমজানের ঘটনা হওয়া অত্যন্ত সম্ভাবনাময়। কারণ আমরা যে ক্যালেন্ডারটি অনুসরণ করি তা সৌরবছরের ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু ইসলামি ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভর করে। তাই ২০৩০ সালে দুটি রমজান হবে এটি নিশ্চিত। তিনি আরও নিশ্চিত করেছেন, ২০৩০ সালের প্রথম রমজান জানুয়ারির শুরুতে এবং দ্বিতীয়টি ডিসেম্বরের শেষে হবে।

মূলত আরবি মাসের হিসাব করা হয় চাঁদ ও ইংরেজি মাসের হিসাব করা হয় সূর্যের পরিক্রমণ অনুযায়ী।

হিজরি সন বা আরবি বর্ষপঞ্জি অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৫৪ দিনে। অপরদিকে, ইংরেজি সন অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৬৫ দিনে। সেই হিসেবে প্রতি বছর ১১ দিন করে এগিয়ে যায় আরবি মাসগুলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital