বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সহস্রাধিক মানুষের মাঝে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তবারক বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পিএম
সহস্রাধিক মানুষের মাঝে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তবারক বিতরণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করেন অর্গানাইজেশনের সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে সহস্রাধিক মানুষের মাঝে এ তবারক বিতরণ করা হয়।

তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। এছাড়া ফাউন্ডেশনের সদস্য তারিকুল ইসলাম সাহেদ, সিরাজুল মুনির মাসুম, সিরাজুল মনির তানভীর ও মোহাম্মদ ফয়সাল রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার চর্চা বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এ তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

Model Hospital

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তবারক বিতরণকালে সংগঠনের সদস্যরা আগত মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা বিনিময় করেন।

চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন : জেলা প্রশাসক

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর সমাজসেবা অধিদফতর, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সাদাছড়িকে কেবল একটি লাঠি নয়, বরং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতার প্রতীক ভাবতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকারের একাংশ বা কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক কাজ। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন।
তিনি বলেন, আপনারা যখন চলাচল করবেন তখন পুলিশের সহযোগিতা নিতে পারবেন। ফুটপাতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা বিশেষ এক ধরনের ব্লক বা টাইলস ব্যবহার করা হয়। সেগুলো অনুসরন করে চলতে পারেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ডাঃ মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: শফি উদ্দিন সহ সংশ্লিষ্টজন।
শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা।