শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইফতার মাহফিল

কচুয়ায় মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:৪৬ পিএম
কচুয়ায় মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

কচুয়ায় পবিত্র মাহে রমজানে আধ্যাত্মিক তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

কচুয়ায় অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ইমাম ওলামা শায়েখদের ভূমিকা,পবিত্র মাহে রমজানে আধ্যাত্মিক তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া ইসলামিক ফাউন্ডেশন ও মডেল মসজিদের হল রুমে শাজুলিয়া ইমাম ও ওলামা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান মুহাম্মদ রুহুল্লাহ শাজুলির সভাপতিত্বে ও মাওলানা আতাউল্লাহ শাজুলি ও শাহজালাল ইব্রাহীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় বক্তব্য রাখেন,বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রনি।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ জিয়াউল হক,উজানী মাদ্রাসার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মাওলানা নোমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন, হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,শাজুলিয়া দরবার শরীফের মুবাল্লিগ, মাওলানা আঃ হান্নান হামিদী,মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান,কচুয়া ঈদগাঁও জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন,পালাখাল বাজার জামে মসজিদ খতিব মাওলানা আজিজুল হক সালেহী। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা করেন মাওলানা জুনায়েদ হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital