বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মাসুম বিল্লাহ’র আয়োজনে ইফতার মাহফিল  

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:২৯ পিএম
ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মাসুম বিল্লাহ’র আয়োজনে ইফতার মাহফিল  

কচুয়া উপজেলার কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহর আয়োজনে ইফতার মাহফিল।

ইউনিটি গ্ৰুপের চেয়ারম্যান  কচুয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামের  রোকন মোঃ মাসুম বিল্লাহর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা বাইতুল শরিফ উকিল বাড়ির জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফের  পরিচালনায় বক্তব্য রাখেন, মতলব উপজেলা ঘিলাতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার,মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ফাহিম, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলী হোসাইন,আরবী প্রভাষক মাওলানা শাহজাহান,কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার,পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা আবু জাফর, কচুয়া বাজারের ব্যবসায়ী কামাল বকাউল,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এসময় এলাকার বিভিন্ন বিশিষ্ট ও গুণীজনরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পূর্বে  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম বিল্লাহ আগামী স্থানীয় সরকার( ইউপি) নির্বাচনে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital