শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঈদ উপহার বিতরণ 

কচুয়া রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:৫২ পিএম
কচুয়া রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল

কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে ঈদ সম্মানি প্রদান ও ইফতার মাহফিল।

“ভালোবাসায় বিলাও ধর্ম, মানবতা জাত ও কর্ম” এই স্লোগানে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশু, বয়স্ক ও অসহায় গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে কচুয়া রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা।

সোমবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া অসহায়, প্রতিবন্ধী, শিশু ও বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও  ঈদ সম্মানি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি রিজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা লোকমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু, মো.দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, সামাজিক সংগঠক জাহাঙ্গীর হোসেন সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক অজিৎ সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি।

Model Hospital

টেলি কনফারেন্সে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজে যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।

তিনি আরো বলেন, অসহায়, গরিব ও সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে আজকে ইফতার করা হয়েছে।

আপনারা সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন এলাকার অসহায়, গরিব, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital