বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে

কচুয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৩১ পিএম
কচুয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কচুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কচুয়া বিশ^রোড অবস্থিত জমজম চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল হয়।

উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহ-সাধারন সম্পাদক মুহাদ্দিস আবু নছর আশরাফী,উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা শামসুল আলম,উপজেল্ াইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোজাম্মেল হক,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের আমীর শাহাদাত হোসেন প্রমুখ।

Model Hospital

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা হারুনুর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাবেক সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ,বিএনপি,অন্যান্য সংগঠন,ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital