বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সভাপতি শাহ আলম পাটওয়ারীর আয়োজনে

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৯:২৭ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব শাহ আলম পাটোয়ারীর ব্যক্তিগত আয়োজনে ইফতার মাহফিলের একাংশ।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়ায় উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম পাটোয়ারীর ব্যক্তিগত আয়োজনে তার নিজ বাড়িতে ইফতার অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মো.জামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাস্টার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম,বিএনপি নেতা আক্তার হোসেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান,সহ-সভাপতি শাহজালাল,হেলাল উদ্দিন মকুল,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ, সহ-সভাপতি কাউছার হোসেন,কামরুল ইসলাম,পৌর ছাত্রদল নেতা জাফরুল হাসান, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা সুমন পাঠান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ উল্লাহ ও সাধারন সম্পাদক মো.সাদ্দাম হোসেন প্রমুখ ।

Model Hospital

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital